we

Monday, 22 February 2016

ওজন কমানোর কয়েকটি কার্যকর পদ্ধিত

ওজন কমানোর কয়েকটি কার্যকর পদ্ধিত(to loss your weight please follow)
নিজেকে ফিট রাখতে মাত্র কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে।আসুন জেনে নিই নিজেকে ফিট রাখার কার্যকর কয়েকটি উপায়।
পছন্দের জুসের সঙ্গে অর্ধেক গ্লাস খাবার পানি মিশিয়ে খান। তবে জুসটি যেন খাটি হয়।
হাঁটতে যাওয়ার আগে গ্রিন টি খান। এটি শরীরকে ফ্যাটি এসিড মুক্ত করে সহজেই চর্বি পোড়াতে সাহায্য করবে পলিফ্যানোল (অ্যান্টি-অক্সিডেন্ট কম্পাউন্ড) গ্রিন টি ক্যাফেইনের সঙ্গে মিলে ক্যালোরি তাড়াতাড়ি বার্ন করতে সাহায্য করে।
শরীরে পানি বাড়ান। বড় একটা পানির বোতল সব সময় সঙ্গে রাখুন যেন ঘন ঘন পানি খেতে পারেন, তাতে ক্ষুধা কম লাগবে।
খাবার জিনিস অল্প কিনবেন, তাহলেই অল্প খাওয়া হবে। জরিপে দেখা গেছে, বেশি কিনলেই বেশি খেতে ইচ্ছা করে।exercise-slim
মাখন বাদ দিয়ে পাউরুটি অলিভ অয়েলে ভেজে খেলে ওজন কমবে।
প্রতিদিন যা যা খাবার খান, এর একটি তালিকা করুন। তাহলেই ভারী খাবারগুলো বাদ দিতে পারবেন।
প্রচুর সালাদ খাওয়া শুরু করুন, যা আপনার ক্যালরি কমাতে সাহায্য করবে।
হালকা খাবার বেশি খেয়ে পেট ভরিয়ে ফেলতে পারেন যেমন: কমলা, আঙুর, রান্না করা পালং শাক, ব্রকোলি ইত্যাদি।
মেন্যুতে বেশি বেশি মাছ যোগ করার চেষ্টা করুন। মাছে আছে ওমেগা থ্রি, যা ওজন কমাতে সাহায্য করে।
ডায়েট করার সময় লক্ষ রাখবেন যেন শরীরের জন্য ক্ষতিকর খাবারগুলো মেন্যু থেকে বাদ দেওয়া হয়। যেমন: রেডমিট, ভাজাপোড়া, আইসক্রিম, চকোলেট, জাংক বা ফাস্ট ফুড ইত্যাদি।